আন্তর্জাতিক

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে তালেবান / Image: BBC
পাঞ্জশিরে তালেবান / Image: BBC

উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করার পর পরই সেখানে পতাকা উড়িয়েছে তালেবান। নিজেদের বিজয় ঘোষণা করেছে তারা। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তান দখলে নিলো গোষ্ঠীটি। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান। সেটিতে দেখা যায়, পাঞ্জশির দখল নেওয়ার পর সেখানে নিজেদের পতাকা উড়াচ্ছেন কয়েকজন তালেবান সদস্য।

অবশ্য, তালেবান বিরোধী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে।

এনআরএফ নেতা আহমেদ মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে বৈধতা এবং তাদের সামরিক ও রাজনৈতিক আস্থা দিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঞ্জশির বিজয়ের কিছু ছবি প্রকাশ করেছে তালেবান। সেগুলোতে দেখা যায়, প্রদেশটির গভর্নর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন তালেবান যোদ্ধারা।

এক বিবৃতিতে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাঞ্জশিরে শেষ স্থানটুকুও দখল করেছে তালেবান। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তানে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ