আন্তর্জাতিক

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

-
-

রাশিয়া ও মধ্য এশিয়ার পাওয়ারব্রোকার দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা জোরদার করার ব্যাপারে তালেবানের সাথে কাজ করতে সম্মত হয়েছে এবং তারা ‘মধ্যমপন্থী’ নীতি বাস্তবায়নে আফগানিস্তানের নতুন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

এ অঞ্চলে তালেবানের প্রভাব জাহির করতে এবং ইসলামিক সেস্ট যোদ্ধাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে চাপ দিতে রাশিয়া তাদের দেশের রাজধানী মস্কোতে আলোচনার জন্য তালেবানকে আমন্ত্রণ জানায়।

‘আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে অবদান রাখতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা’ অব্যাহত রাখার ব্যাপারে আলোচানার পর চীন ও ইরানসহ ১০টি দেশের প্রতিনিধিরা একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন।

এ আলোচনায় অংশগ্রহণকারীরা ‘মধ্যমপন্থা অবলম্বনে ও যুক্তিসঙ্গত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা গ্রহণে এবং আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর ব্যাপারে বন্ধুত্বপূর্ণ নীতি অবলম্বনেও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশের অভ্যন্তরীণ নীতিমালা বিষয়ে তারা জাতিগত বিভিন্ন গ্রুপ, নারী ও শিশুদের অধিকারের ব্যাপারে সম্মান জানাতে তালেবানের প্রতি আহ্বান জানান।

তালেবান সরকারের শাসনের আওতায় নারীদের অধিকারের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ