আন্তর্জাতিক

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ / Image: AP Photo
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ / Image: AP Photo

আফগানিস্তানে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কর্মজীবী নারীদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে তালেবান।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ।

নারীদের উপর বিভিন্ন এলাকায় নানা বিধিনিষেধ আরোপের বিষয়ে জানতে চাইলে তালেবান মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া শেষ হলেই, নিরসন হবে এ সমস্যার। তিনি স্বীকার করেন, কর্মজীবী নারীদের সাথে কিভাবে আচরণ করতে হবে- সে বিষয়ে তালেবান সদস্যরা অনভিজ্ঞ। তাই অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই, নারীদের কিছুদিন বাড়ি থাকার আহ্বান জানান তিনি।

জাবিউল্লাহ্ মুজাহিদ আরও বলেন, বাড়িতে থাকলেও কর্মজীবী নারীরা তাদের প্রাপ্য বেতন পেতে থাকবেন। কর্মস্থলে যোগদানের মত অনুকূল পরিবেশ তৈরি করতে পারলেই নারীরা যোগ দিতে পারবেন কর্মস্থলে।

উল্লেখ্য যে, এর আগে কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই তালেবান জানিয়েছিলো- নারীদের উচ্চশিক্ষায় কোন বাধা নেই। তবে, সেটি ইসলামী শরিয়াহ্ মোতাবেক হবে। এছাড়া, স্বাস্থ্য ও শিক্ষাখাতেও কাজ করতে পারবেন নারীরা। তবে, পোশাক হিসেবে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ