আন্তর্জাতিক

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

পানশির তালিবানদের দখলে / Image: Al Jazeera
পানশির তালিবানদের দখলে / Image: Al Jazeera

পানশির এখন তাদের দখলে বলে দাবি করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিরুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগানিস্তানের শেষ প্রদেশ হিসেবে পানশির এখন আমাদের দখলে। পুরো আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। খবর আনন্দবাজার পত্রিকার।

রবিবার (৫ সেপ্টেম্বর) যুদ্ধবিরতির ডাক দেয় নর্দার্ন অ্যালায়েন্স। তালেবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় তারা। তখনই মনে করা হচ্ছিল পানশিরে ক্রমেই দুর্বল হচ্ছে আমরুলা সালেহ্ ও আহমদ মাসুদের প্রতিরোধ বাহিনী। তারপরেই তালেবান দাবি করল, পানশিরের দখল নিয়েছে তারা।

রবিবার ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ একটি বিবৃতি জারি করে বলে, বর্তমান পরিস্থিতিতে তালেবানের সঙ্গে আলোচনা চালাতে রাজি প্রতিরোধ বাহিনী। আশা করছি তালেবান আমাদের আহ্বানে সাড়া দিয়ে সমস্যা সমাধানের পথে এগোবে। পানশিরে তালেবান যোদ্ধারা ক্রমাগত আক্রমণ করছেন। ফলে দুই দিক থেকেই অনেক প্রাণহানি হয়েছে। প্রতিরোধ বাহিনী যুদ্ধ শেষ করতে চায়। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।

কাবুলসহ আফগানিস্তানের ৩৩টি প্রদেশ দখলের পরে পানশির দখলে মরিয়া হয়ে ওঠে তালেবান। প্রতিদিনই লড়াই চলছিল তালেবান ও নর্দার্ন অ্যালায়েন্সের মধ্যে। তালেবান আগেও দাবি করেছিল পানশির তাদের দখলে। যদিও সেই দাবি উড়িয়ে দেন সালেহ্। এর মধ্যেই রবিবার যুদ্ধে নিহত হয়েছেন নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাস্টি। তার

পরেই তালেবানের এক মুখপাত্র জানান, পানশিরের আরও একটি প্রদেশ তাদের দখলে চলে এসেছে। এবার পুরো পানশির দখলের দাবি করল তারা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ