তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলতার সঙ্গে হতো।
ট্রাম্পের আমলে সেনাপ্রত্যাহার করতে আফগান তালেবানের সঙ্গে চুক্তি সই হয়। সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছিল ওই সময়। তবে বাইডেন ক্ষমতায় এসে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাপ্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন।
তারপরই শুরু হয় প্রত্যাহার কার্যক্রম। আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে এবং রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয়। বিরূপ পরিস্থিতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়লে আফগানিস্তানের প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী।