আন্তর্জাতিক

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মুখ খুললেন জো বাইডেন

জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট

আফগানিস্তানে ঘটতে থাকা বর্তমান পরিস্থিতির জন্য আফগানিদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের বক্তব্য, নিজেদের জন্য লড়াই করছে না আফগান বাহিনী। সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন বিসর্জন দেবেন? আফগানিস্তান ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে মার্কিন সেনা প্রত্যাহারের দায়ও দিয়েছেন তিনি।

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব বলেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, আফগানিস্তানে দেশ গঠনের কোনও লক্ষ্যই ছিল না আমেরিকার। আফগানিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকায় জঙ্গি হামলা যাতে না হয়, সেই লক্ষ্য ছিল এবং তা সফল হয়েছে।

তালেবানদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে জানিয়ে বাইডেন বলেন, ‘তালেবানদেরকে বলে দেওয়া হয়েছে, যদি আমাদের মানুষের উপর হামলা চালানো হয়, আমাদের অভিযানে বাধা দেওয়া হয়, তাহলে দ্রুত উত্তর দেওয়া হবে। সেই প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। তারপরই মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবে।’

অতীতের ভুল আর করবেন না জানিয়ে জো বাইডেন বলেন, ‘আমেরিকার আর কত প্রজন্মের ছেলে-মেয়েরা আফগানিস্তানের গৃহযুদ্ধের শিকার হবেন? কত আমেরিকানের প্রাণ যাবে? আমি অতীতের ভুল করব না।’

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি নজর রাখছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্রমশ পরিস্থিতির অবনতি হতে থাকা আফগানিস্তানের দিকে নজর রাখছি আমি। নজর রাখছে আমার নিরাপত্তা পরিষদও। আমি ২০ বছর আগে আফগানিস্তানে গিয়েছিলাম। আমাদের অভিযান সফল হয়েছে। আল-কায়দাসহ নানা জঙ্গিদের দুর্বল করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য, আমেরিকায় জঙ্গি হামলার জন্য যাতে আফগানের মাটিকে ব্যবহার করা না হয়।’ / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ