আন্তর্জাতিক

আগের তালেবানের সাথে বর্তমান দলের বিশাল তফাত: মুখপাত্র

জাবিউল্লাহ মুজাহিদ, তালেবানের মুখপাত্র / Al Jazeera
জাবিউল্লাহ মুজাহিদ, তালেবানের মুখপাত্র / Al Jazeera

তালেবানের প্রথম সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘বিশ বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল। আজও আছে। কিন্তু অভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃষ্টিভঙ্গির বিচারে বিশ বছর আগের তালেবানের সাথে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে। এ খবর বিবিসি’র।

‘আমরা এখন যেসব পদক্ষেপ নেব তার সাথে সে সময়কার তফা রয়েছে। এটা বিবর্তনের ফসল’ বলে উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে একথা বলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তান আল-কায়দা যোদ্ধাদের আশ্রয়স্থল হয়ে ওঠার ঝুঁকি আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নে মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না।’

তালেবান মুখপাত্র বলেন, ‘সারাদেশে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে। কেউ কাউকে অপহরণ করতে পারবে না। প্রত্যেকদিন আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনরকম শত্রুতা বা প্রতিশোধ নেয়া হবে না।’

মুজাহিদ বলেন, ‘কারোর প্রতি প্রতিশোধ নেয়া হবে না। যারা এদেশে বড় হয়ে উঠেছেন তারা এদেশেরই সন্তান। আমরা চাই না তারা চলে যাক। তারা আমাদের সম্পদ।’

‘কেউ কারোর বাসার দরজায় টোকা মেরে জিজ্ঞেস করবে না ‘আপনি কাদের সাথে কাজ করতেন?’ তারা নিরাপদ থাকবে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কাউকে হয়রানি করা হবে না’ এই আশ্বাস দেন তালেবান মুখপাত্র।

নারীর অধিকারের প্রশ্নে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেন, আমরা নারীদের বাইরে কাজ করার এবং পড়াশোনার অনুমতি দেব, তবে সেটা হতে হবে আমাদের কাঠামোর মধ্যে। আমাদের সমাজে নারীরা খুবই সক্রিয় থাকবেন, সেটা আমাদের কাঠামো ও ব্যবস্থার মধ্যে থেকে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আশ্বস্ত করতে চাই যে কারোর ক্ষতি করা হবে না বলেন তিনি।

মুজাহিদ বলেন, আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী চলার অধিকার আমাদের আছে। অন্য দেশের অন্য দৃষ্টিভঙ্গি, ভিন্ন নিয়ম, ভিন্ন বিধান থাকবে... আফগানদের মূল্যবোধের নিরীখে তাদের নিজস্ব আইন এবং বিধান আছে।

তালেবান মুখপাত্র বলেছেন, বেসরকারি সংবাদ মাধ্যমকে তালেবান প্রশাসনের অধীনে কাজ করতে হবে। আমরা চাইব আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে থেকে মিডিয়া কাজ করবে। বেসরকারি মিডিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। তবে মিডিয়ায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা যাবে না। / পরি/একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ