জেলার খবর

‘উসকানি’ দিয়ে মন্দিরে হামলা-ভাঙচুর, আটক ৪৩

-
-

‘উসকানি দিয়ে’ মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে। কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন কুমিল্লার নানুয়া দিঘীর পাড় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন। এ সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, উসকানি দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। গতকাল সকালে নানুয়া দিঘীর পাড়ের ঘটনায় প্রথম যে ভিডিওটি ফেসবুকে প্রকাশ পেয়েছে, তাতে খুবই উসকানিমূলকভাবে ধারাবর্ণনা দেওয়া হচ্ছিল।

ডিআইজি আনোয়ার বলেন, পুলিশ ওই ভিডিও পোস্টকারী ফায়েজকে আটক করেছে। ফায়েজের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। সেগুলোর যাচাই চলছে।

তিনি বলেন, কুমিল্লা ছাড়া আর যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি ঘটনাতেই মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মণ্ডপ পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করব আপনারা শান্ত থাকুন, কোনো উসকানিতে কান দেবেন না। এসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আপনারা আস্থা রাখুন। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

আজ আদালতে তোলা হবে ইকবালকে

আজ আদালতে তোলা হবে ইকবালকে

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ