জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • চূড়ান্ত রায়েরও কামারুজ্জামানের ফাঁসি

  • যতো অভিযোগ কামারুজ্জামানের

  • কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্দেশ

  • কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: ব্যারিস্টার রফিক

  • কামারুজ্জামানের দণ্ড কার্যকরে সময় লাগতে পারে: অ্যাটর্নি জেনারেল

কামারুজ্জামানের রায় কার্যকরে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

মানবতাবিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের রায় কার্যকরের ক্ষেত্রে সবোর্চ্চ আদালতের রায় প্রকাশের দিকে তাকিয়ে আছে সরকার- জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মানবতাবিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের রায় কার্যকর নিয়ে একেক সময় একেক কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। কামারুজ্জামানের রায় ঘোষণার পর বলেছিলেন, পূর্ণাঙ্গ নয়, সংক্ষিপ্ত রায়ের ওপর রায় কার্যকর করা যায় এবং ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে জেলকর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এরপরে আরেকদিন বলেছেন, সব ধরনের আইনী প্রক্রিয়া শেষ না করে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে না। আর সবশেষ মঙ্গলবার তিনি জানিয়েছেন, রায় কর্যকরের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের দিকে সরকার তাকিয়ে আছে।

সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে কামারুজ্জামানের রায় কার্যকর সম্পর্কে জানতে চাইলে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, ‘রায় বাস্তবায়নের ক্ষেত্রে আমি কোনো কথা বলি নেই। সর্বশেষ আপগেড আসেনি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের দিকে তাকিয়ে আছি।’

গত ৩ নভেম্বর আলবদর কমান্ডার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা করার সুযোগ আছে বলে দাবি করে আসামিপক্ষ। কিন্তু মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পুনর্বিবেচনার সুযোগ নেই বলে জানায় রাষ্ট্রপক্ষ।

সেই বিতর্ক পরিষ্কার করতেই ৫ নভেম্বর নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলন করে বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই এবং ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে জেলকর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায় নয় সংক্ষিপ্ত রায়ের ওপর ভিত্তি করেই রায় কার্যকর করা যায় বলেও জানান মন্ত্রী।

রায় ঘোষণার ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামানকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। এ মামলায় দণ্ড কার্যকর করতে কারাবিধিও অনুসরণ করতে হয় না বলে জানান মন্ত্রী।

এরপর ৮ নভেম্বর সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আইনমন্ত্রী বলেন, কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সময়সীমা এখনও শেষ হয়নি।

পরে বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আরেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সব ধরনের আইনী প্রক্রিয়া শেষ করেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

অবশেষে আজ- বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কামারুজ্জামানের রায় কার্যকরের বিষয়টি সর্বোচ্চ আদালতের ওপর ছেড়ে দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ