জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • রূপগঞ্জে কারখানায় আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে কারখানার অগ্নিকান্ডে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক ছুঁয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে কত শ্রমিক মারা গেছেন তা এখনই জানানো মুশকিল। তবে এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মরদেহ আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

তবে তখনও যে আগুন পুরো নেভেনি তা টের পাওয়া যায় আজ সকাল থেকেই। গতকাল রাতে ৩ জন শ্রমিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, পুড়ে প্রায় ছাই হয়ে গেছে কয়েকটি মরদেহ। তাদের শনাক্ত করা সম্ভব নয়। ৭ তলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত যেতে পেরেছি আমরা। তাই ধারণা করছি, মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যাবে।

কারখানাটির শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেজান জুস কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কারখানার সাত তলা ভবনটির নিচতলায় কার্টন ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন একপর্যায়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এমন প্রায় ২৫ জনকে রশি দিয়ে ছাদ থেকে নামিয়েছেন।

ফায়ার সার্ভিসের আরেক উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাশেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার নিচতলার কার্টনের ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ