জাতীয়

বন্যার পানি অপসারণে বাধা পেলে রাস্তা কেটে ফেলার নির্দেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোথাও কোনো রাস্তার কারণে পানি অপসারণে বাধা পেলে সেই রাস্তা যেন কেটে ফেলা হয়। এর দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুন) বিকেলে মিন্টু রোডে সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রী বলেন, সিলেটের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে, রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

মন্ত্রী বলেন, সিলেটের বন্যাদুর্গতদের জন্য শুকনো খাবার পাঠানো হচ্ছে। আর মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

মন্ত্রী বলেন, সিলেটে গতকাল পর্যন্ত ৪০ শতাংশ এলাকা জলমগ্ন ছিল। তবে এখন প্রায় সব এলাকাই জলমগ্ন হয়ে গেছে। হাসপাতালে পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। আমি তাৎক্ষণিক সিটি মেয়রকে বলেছি জেনারেটরের ব্যবস্থা করে আইসিইউয়ের রোগীদের যেন রক্ষা করা যায়। তারা জেনারেটর নিয়ে সেখানে যাচ্ছে।

তিনি বলেন, সবাই যার যায় জায়গা থেকে কাজ করছে। আমাদের সেনাবাহিনী অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে। বন্যার্তদের সহযোগিতা করতে গিয়ে তাদেরও কয়েকজন আহত হয়েছেন।

তাজুল ইসলাম বলেন, সুনামগঞ্জেরও একই অবস্থা। সেখানে কোমর সমান পানি। ওই এলাকার মানুষকে বাঁচাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা বন্যাদুর্গত এলাকার খোঁজখবর রাখছেন। সেসব এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেওয়া হচ্ছে। বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ