জাতীয়

সিলেটে ডাকাত আতঙ্ক, গুজব বলছে পুলিশ

সিলেটে ডাকাত আতঙ্ক
সিলেটে ডাকাত আতঙ্ক

সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শনিবার রাতে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নগরের বিভিন্ন পাড়া ও মহল্লায় পাহারা দিয়ে রাত কাটিয়েছেন। বাসিন্দাদের সতর্ক করতে একাধিক জায়গায় মাইকিংও করা হয়।

শনিবার মধ্যরাতে পুলিশ দেশ টিভিকে জানায়, ডাকাত দলের হানা দেওয়ার খবর গুজব। বিভিন্ন এলাকায় পুলিশের টহল দল রয়েছে।

তিনি আরো বলেন, কেউ আতঙ্কিত হবেন না, পুলিশ মাঠে আছে। রাত সোয়া ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। আপনারা চোখ-কান খোলা রাখবেন। আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি।

সরেজমিনে দেখা যায়, মসজিদে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠিসোঁটা, পাইপ, রড নিয়ে রাস্তায় নেমে আসেন। অপরিচিত কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্নজনকে সিলেটে ডাকাতির ঘটনায় পোস্ট দিতে দেখা গেছে।

কাউসার আলম নামের একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আশপাশের দু’তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটছে। সবাই বাইরে চলে আসেন! সাবধানে থাকেন। মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। (তেমুখির আশপাশে)’

এ দিকে আবহাওয়া অধিদপ্তর বলছেন, সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও দুদিন

সিলেটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম দেশ টিভিকে জানান, সিলেটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।

সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। রাতে বৃষ্টি বাড়তে পারে। বেশ কয়েকটি বিভাগে প্রবল বজ্রপাতসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ মাসে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে।

বন্যাকবলিত সিলেটে বৃষ্টির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন অর্থাৎ ২০ জুন পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, সিলেটে এ মাসের প্রতিদিনই বৃষ্টির আভাস রয়েছে।

বিশেষজ্ঞদের মতে ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ