জাতীয়

নতুন করে যেসব জেলায় বন্যা হতে পারে

 বন্যা
বন্যা

বর্তমানে দেশের সিলেট ও সুনামগঞ্জসহ নয়টি জেলা বন্যাকবলিত। রোববার (১৯ জুন) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও তিনিট জেলায় বন্যা দেখা দিতে পারে।

সংস্থাটি নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছে, দেশের নয়টি নদীর পানি ১৮টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় এবং ভারতের আসাম ও মেঘালয়সহ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মাসহ সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এ দিকে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতিমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হতে পারে।

১৯৮৮ সালের মতো রাজধানীতে বন্যা হতে পারে কি না, সাংবাদকদের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ১৯৯৮ সালেও আমরা বন্যা মোকাবিলা করেছি। আগেও বহুবার মোকাবিলা করেছি। যেকোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে। অপ্রস্তুত থাকা উচিত না। সব পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ