জাতীয়

সুনামগঞ্জ: দ্বিগুণ দামে শুকনো খাবার

সুনামগঞ্জ
সুনামগঞ্জ

সিলেটের সুনামগঞ্জ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে বন্যার সুযোগ কাজে লাগিয়ে মোমবাতি, মেচ, শুকনা খাবার দ্বিগুণ দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ীরা। এক প্যাকেট মোমবাতি ১০০ টাকা, ১ কেজি মুড়ি ১৫০ টাকা, ১ কেজি চিড়া ১০০ টাকা, ২০টি কলা ২০০ টাকা। ৫ টাকার কেক ১০ টাকা ও ৩০ টাকার পানি ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভাসছে সুনামগঞ্জের মানুষের স্বপ্ন। কারো সাজানো সংসার, কারো বা শখের জিনিস ভেসে গেছে বানের জলে। শুধু তাই নয়, একমাসে দু’বার বন্যার কবলে পড়ে দিশেহারা জেলার মানুষ।

জেলায় বন্যা কবলিত প্রায় লক্ষাধিক মানুষ ৪৫০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ৪৫০ মেট্রিক টন চাল ও ৫ হাজার বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন ৪০ হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

পানিবন্দি মানুষ জানান, বানের জলে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। তবে শহরের সড়ক থেকে কিছুটা পানি কমায় স্বস্তি পাচ্ছি। বন্যা কবলিত হয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি।

পানিবন্দি রাসেল মিয়া দেশ টিভিকে বলেন, এমন বন্যা আমার ৭৫ বছর বয়সেও দেখিনি। এতটা ভয়াবহ দুর্যোগ। আমার ঘরের চালের ওপর দিয়ে পানি গেছে। কোনো রকম জানটা নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছি।

পানিবন্দি ইকবাল হোসেন দেশ টিভিকে জানান, ছেলে মেয়ে নিয়ে ঘরের ভেতর কোনো রকম বেঁচে আছি। এখনও কোনো সহায়তা পাইনি। না খেয়ে দিন পার করছি। ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি চরম পর্যায়ে রয়েছে। বন্যা কবলিতদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ