জাতীয়

নিরাপত্তার জন্য সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে: পিডিবি

 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি

সিলেট, সুনামগঞ্জসহ সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে সেখানের বিদ‍্যুৎ উপকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোমবার(২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিডিবির পরিচালক সাইফুল হাসান এসব কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক আরও জানান, বিদ্যুৎ উপকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে ১৮ জুন পিডিবির পরিচালক সাইফুল হাসান বলেন, পানির উচ্চতা বাড়ায় সিলেটে বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেটের চার জেলায় পিডিবির অধীন প্রায় সাড়ে চার লাখ গ্রাহক আছেন। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়ির বৈদ্যুতিক মিটারও পানিতে তলিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জের প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতিরও কোনো উন্নতি হচ্ছে না।

এদিকে পিডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ‍্যুৎ-সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংস্থার নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বরে-০১৩১৩০৯৬২৯৬ (সিলেট), ০১৭০৮১৪৯৫০২-৩ (ঢাকা) যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ