জাতীয়

কিশোরগঞ্জের ১৫ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কিশোরগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ইতোমধ্যে জেলার আটটি উপজেলার প্রায় ৫০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে ১৫টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

জানা গেছে, জেলার উপজেলাগুলোর বসতবাড়ি, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এসব এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে অনেকে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তবে গবাদিপশুসহ মালামাল নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দি মানুষ।

এদিকে জেলা প্রশাসকের তথ্যমতে, সরকারিভাবে এখন পর্যন্ত ১৪০ টন চাল, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। আরও ২ লাখ ৩০ হাজার টাকার চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৩৩২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বর্তমানে ৪ হাজার ৮৯৬ জন মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। এ ছাড়া ৩৬৫টি গবাদিপশু রয়েছে আশ্রয়কেন্দ্রে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, বন্যার্তদের উদ্ধারে পর্যাপ্ত পরিমাণে নৌকা প্রস্তুত রাখাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ