জাতীয়

বন্যার্তদের পাশে দাঁড়ালেন শেখ তন্ময়

শেখ তন্ময়
শেখ তন্ময়

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত সিলেটের দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র (নাতি) শেখ সারহান নাসের তন্ময়। সেখানে কয়েক ট্রাকভর্তি শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পাঠিয়েছেন তিনি।

একই সঙ্গে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তরুণ এই সংসদ সদস্য।

শেখ তন্ময়ের পক্ষ থেকে প্রথম পর্যায়ে পাঠানো শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সেখানকার ২ হাজার দুর্গত পরিবারকে দেওয়া হবে। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মী এবং সিলেট জেলা পুলিশের মাধ্যমে চরম দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

চাহিদা অনুযায়ী পর্যায়ক্রম আরও ত্রাণসহায়তা পাঠানো হবে বলেও জানিয়েছেন শেখ তন্ময়।

প্রসঙ্গত, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাচীন স্থাপত্যের লীলাভূমি হজরত খান জাহানের পূণ্যস্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার সদর (কচুয়া ও সদর থানা) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য শেখ তন্ময় সুদূর হাওরাঞ্চল সিলেটের বন্যাপীড়িত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ