মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে পাকিস্তানি বাহিনীর সহযোগী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ বেঞ্চের আজকের কার্যতালিকার ১ নম্বরে এ মামলাটি রায় ঘোষণার জন্য রাখা ছিল।
একাত্তরে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা থেকে নিরীহ মানুষদের ধরে এনে হত্যা ও নির্যাতনের অন্যতম হোতা ছিলেন সাকা চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের ৯টি অপরাধের ঘটনাই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: