জেলার খবর

বটতৈল সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন কুষ্টিয়া

বটতৈল সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন কুষ্টিয়া
বটতৈল সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন কুষ্টিয়া

কুষ্টিয়ার বটতৈল বিদ্যুৎ উপকেন্দ্রে (জাতীয় গ্রিড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা উপকেন্দ্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, গতকাল রাত ১০টার দিকে প্রচণ্ড ঝড় হচ্ছিল। হঠাৎ বটতৈল উপকেন্দ্রে বিকট শব্দ হয়। এরপরই আগুন উপকেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এলাকার মানুষ।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, গতকাল বিদ্যুৎ উপকেন্দ্রটির এক লাখ ৪৫ হাজার কেভিকের দুটি ট্রান্সফরমারে আগুন লাগে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ বলেন, ‘ঠিক কী কারণে আগুন লেগেছে, এখনো জানা সম্ভব হয়নি। তবে উপকেন্দ্রটি চালু করতে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।’

এদিকে, বটতৈল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে কুষ্টিয়াসহ পাশের মেহেরপুর ও রাজবাড়ী জেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। / এন্টি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ