জেলার খবর

রাতে দোকান খোলা রাখায় হবিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দোকান
দোকান

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ৯টায় হবিগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস। এ সময় দোকান খোলা থাকায় একজন ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তাদের সতর্ক করে দেওয়া হয়।

এদিকে, জেলার নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার আউশকান্দি, দেবপাড়া ও পানিউমদা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিনি ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। রাত ৮টার পর দোকান খোলা রাখায় ইনাতগঞ্জ বাজার, কাজীর বাজার ও বান্দের বাজারে ৭ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

একইভাবে জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, বাহুবল, লাখাই উপজেলার বিভিন্ন বাজারে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানগুলোতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ