জেলার খবর

রাত ৮টার পর দোকান খোলা রাখায় সাতজনকে কারাদণ্ড

অভিযুক্ত সাত ব্যবসায়ী
অভিযুক্ত সাত ব্যবসায়ী

বিদ্যুতের ঘাটতি মোকাবিলা সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় নীলফামারীর সৈয়দপুরে সাত ব্যবসায়ীকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক আরও ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে সরকারের নির্দেশনা অমান্যকারীদের সাজা দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান গনি (২২), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল হক (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘রাত ৮টার পরও অনেক দোকান খোলা ছিল। এজন্য সৈয়দপুর শহরের শহীদ শামসুল হক সড়কের কাপড় মার্কেটে সৈয়দপুর প্লাজায় এ অভিযান চালানো হয়। কাল থেকে বাকি দোকানদাররা সতর্ক হবেন। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আমাদের সবাইকে সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ