আন্তর্জাতিক

চীন-ভারত সংঘর্ষ: ভারতের আরও ৪ সেনা মৃত্যুর পথে

চীন-ভারত সংঘর্ষ: ভারতের আরও ৪ সেনা মৃত্যুর পথে
চীন-ভারত সংঘর্ষ: ভারতের আরও ৪ সেনা মৃত্যুর পথে

বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে ভারতের আরও চার সেনা মৃত্যুর পথে। বার্তা সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে জানায়, সংঘর্ষে আহত ওই চার সেনার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গতকাল ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়, সোমবার লাদাখে সংঘর্ষে তাদের ২০ সেনার মৃত্যু হয়েছে।

এছাড়া এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লাদাখে সংঘর্ষে চীনেরও ৪৩ জন সেনার মৃত্যু বা গুরুতর আহত হয়েছে।

সেইসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংঘর্ষে তাদের সেনা হতাহত হওয়ার খবর নিশ্চিত করলেও ঠিক কত জন মৃত্যু বা আহত হয়েছে সে ব্যাপারে মুখ খুলেনি।

গতকাল সকাল পর্যন্ত ভারতীর সেনার পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষে এক কর্নেল ও দুই জওয়ানের মৃত্যু হয়েছে। পরবর্তীতে দেশটির সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সৈন্য প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয়, এবং পরে মৃত্যুবরণ করে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়।

তবে এই সংঘর্ষে কোন পক্ষই গোলাগুলি চালায় নি। দু পক্ষই বলছে, সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্র ব্যহার করা হয়নি। এই সংঘর্ষের ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে বলে খবরে বলা হয়েছে।

এদিকে সীমান্তে এই সংঘর্ষের জন্য দেশ দুইটি অভিযোগের আঙ্গুল পরষ্পরের দিকে তুলেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) মেনে চলার জন্য গত সপ্তাহে দু‌'পক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে।

ভারতীয় বিবৃতিকে উদ্ধৃত করে বিবিসি জানাচ্ছে, চীনা পক্ষ একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এক সহিংস সংঘাত ঘটে।

অন্যদিকে চীন ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে তাদের অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দু'দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়। / এনডিটিভি, এএনআই, বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ