আন্তর্জাতিক

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন
গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখের গালওয়ানে এখনো চীন ঘাঁটি তৈরি করছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গালওয়ান থেকে নিজেদের বাহিনী পিছিয়ে নেওয়া তো দূরের কথা বরং সেখানে রীতিমতো বিশাল ঘাঁটি তৈরি করা শুরু করে দিয়েছে চীন। এর আগে লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে ভারত-চীন উভয় দেশই সেনা সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

বুধবার প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে গোলাপি রঙের বেশ কিছু অংশ। সেই গোলাপি অংশগুলোকে সেনার নির্মীয়মান ঘাঁটি বলে দাবি করা হচ্ছে৩ । গত ২২ তারিখ তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে গালওয়ান নদীর ধারে ভারতেরই দিকে ঘাঁটি তৈরি করছে চীনা বাহিনী। অবশ্য এর আগেও নদীর গতিপথে বাঁধ দেওয়া ও বুলডোজার জাতীয় ভারী নির্মাণযন্ত্র নিয়ে ভারতীয় এলাকায় চীনের প্রবেশের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।

লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন ভারত-চীন সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হন। আহত হন ৭৬ সেনা সদস্য। তবে চীনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ