আন্তর্জাতিক

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত
চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

সীমান্তে চীনের সঙ্গে বিরোধ চলাকালীনই ভারতে পৌঁছাতে চলেছে রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী এবার এই বিমানে ফ্রান্সের হামার মিসাইলগুলো যুক্ত করে রাফাল জেটকে আরও শক্তিশালী করে তোলা হবে।

যেকোনও জরুরিকালীন অবস্থায় মোদি সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাফালে হামার মিসাইল যুক্ত করছে। এই মিসাইল ৬০-৭০ কিমি দূরেও অভিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। খবর এএনআই'র।

জানা গেছে, হামার মিসাইল তৈরি হচ্ছে এবং ফ্রান্স রাফাল যুদ্ধবিমানের জন্য সেগুলো ভারতকে সরবরাহ করবে বলেও জানিয়েছে।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই অন্য কিছু গ্রাহকের জন্য তৈরি স্টক থেকে ভারতকে এই মিয়াইল সিস্টেম সরবরাহ করা হবে।

হ্যামার (হাইলি এগাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) হ’ল একটি মাঝারি রেঞ্জের এয়ার টু গ্রাউন্ড অস্ত্র। ফ্রান্স বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য প্রাথমিকভাবে এটি ডিজাইন ও তৈরি করেছিল। সূত্র জানাচ্ছে, এই মিসাইলের ফলে পূর্ব লাদাখের মতো পার্বত্য স্থানগুলোসহ যেকোনও জায়গায় বিরাট সুবিধা পাবে ভারতীয় বাহিনী।

উল্লেখ্য, ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসবে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। এই যুদ্ধবিমানের সরবরাহ মে মাসের মধ্যেই হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জেরে তা সম্ভব হয়নি।

সূত্র বলছে, রাফাল যুদ্ধবিমানের এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ডে আঘাত করার ক্ষমতা চীন ও পাকিস্তানের এয়ারক্রাফটের থেকে আলাদা। এই বিমান ভারতকে দুই প্রধান প্রতিপক্ষ থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে। / বিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ