আন্তর্জাতিক

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন
গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ানে মুখোমুখি অবস্থান থেকে কিছুটা সরে আসছে চীন ও ভারত। উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আপাতত গালওয়ানেই সেনা পিছনোর প্রক্রিয়া শুরু হয়েছে। গোগরা হট স্প্রিং এরিয়াতেও প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তরের ‘ফিঙ্গার এরিয়া’য় পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

ভারতীয় সেনার একটি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গালওয়ানে প্রায় এক-দু’কিলোমিটার পিছিয়ে গিয়েছে চীন সেনা। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি রয়েছে। ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে।

গত ১৫ জুন গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট-১৪ অদূরে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। চীনের তরফেও প্রায় ৪৫ জন সেনা হতাহত হয় বলে সেনা সূত্রের খবর। এদিন খবরে প্রকাশ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র অন্দরে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত ওই এলাকা থেকে প্রায় দু’কিলোমিটার পিছনে সরেছে চীন সেনা।

কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, গালওয়ান উপত্যকায় মোতায়েন ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। এনএনআই জানিয়েছে, গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে গত ২২ এবং ৩০ জুন দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের ফলশ্রুতিতেই এই ‘ডিসএনগেজমেন্ট’। রবিবার থেকেই চীন সেনার তরফে পিছু হঠা শুরু হয়।

তবে গালওয়ান ও গোগরা হট স্প্রিং এলাকায় প্রক্রিয়া কার্যকর হলেও প্যাংগং লেকের উত্তরে চীন সেনা সরবে কি না, সে বিষয়ে সন্দিহান নিরাপত্তা বিশেষজ্ঞেরা। কারণ সেখানে ফিঙ্গার এরিয়া ৪ থেকে ৮-এর মধ্যে একাধিক স্থানে রাস্তা, কালভার্ট, কংক্রিটের বাঙ্কার তৈরি করে স্থায়ী ঘাঁটি বানিয়ে ফেলেছে চীন। ফলে এলএসি সংলগ্ন এলাকায় টহলদারিতে যেতে পারছে না ভারতীয় সেনা।

পাশাপাশি, উত্তর লাদাখের দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটির অদূরে দেপাসাং এলাকায় এলএসি পেরিয়ে ঢুকে আসা লালফৌজ এখনও পিছু হটেনি বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ