আন্তর্জাতিক

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলমান সীমান্ত উত্তেজনা কমাতে ভারত-চীন উভয়ের সঙ্গেই যোগাযোগ হচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পরিস্থিতি খুব গম্ভীর। তারা সংঘাতে জড়িয়েছে, আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করব সমাধান দিয়ে তাদের সাহায্য করতে।’

স্থানীয় সময় শনিবার (২০ জুন) ওকলাহোমায় নির্বাচনী জনসভা শেষে এ কথা জানান তিনি। খবর এনডিটিভির।

করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তী সময়ে এটাই রিপাবলিকানদের তরফে ক্যাম্পের প্রথম নির্বাচনী জনসভা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন এই ঘটনায় চীনের আগ্রাসনের বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খানিকটা অভিযোগের সুরে বলেছেন, ‘পিএলএ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তারা দক্ষিণ চীন সাগরেও সামরিক শক্তি প্রয়োগ করছে। এমনকি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দখলেরও চেষ্টা করছে।’

গত সোমবার লাদাখ সীমান্তে চীনা সেনার হাতে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। তারপর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার এক সর্বদল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই বৈঠকে বিরোধী দলগুলোর সামনে মোদি বলেন,‘ভারতীয় সীমান্তের ভিতরে কেউ ঢুকতে পারেনি, কোনও পোস্টও দখল করতে পারেনি তারা।’

তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে চীন যেভাবে আচরণ করেছে তাতে গোটা দেশ যে আহত ও ক্ষুব্ধ, একথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ