আন্তর্জাতিক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি
ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারত-চীন সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা গত বেশ কিছুদিন কিছুটা চাপা পড়ে যাওয়ার পর ফের সামনে এলো ভারতের পক্ষ থেকে একটি স্বীকারোক্তির মাধ্যমে। প্রথমে বিষয়টি নিয়ে তেমন খোলামেলা কোনো ব্যাখ্যা না দিলেও ভারতের পূর্বাঞ্চলীয় লাদাখে গত মে মাসের শুরুর দিকে চীনা সামরিক বাহিনীর সৈন্যরা ঢুকে পড়েছিল বলে স্বীকার করেছে নয়াদিল্লি। চীনা সৈন্যের লাদাখে ঢুকে পড়ার ব্যাপারে প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার একটি নথি প্রকাশ করা হয়। কিন্তু এর দুই দিন পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নথি আর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ওয়েবসাইটে প্রকাশিত নথিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে চীনা সৈন্যদের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। তবে গত ৫ মে থেকে গালওয়ান উপত্যকায় এই আগ্রাসন বিশেষভাবে বেড়েছে। গত ১৭ ও ১৮ মে প্যাংগং লেক উত্তর তীর, গগরা ও কুংরাং এলাকায় ঢুকে পড়ে চীনা সৈন্যরা। ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা আগ্রাসন’ শিরোনামের ঐ নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের সামরিক বাহিনীর মধ্যে প্রাথমিক পর্যায়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত জুনে দুই দেশের সামরিক বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। যদিও গত ১৫ জুন দুই পক্ষের মধ্যে মুখোমুখি সহিংস সংঘাত হয়, এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বিভিন্ন সূত্র ভারতীয় ভূখণ্ডে চীনা লাল ফৌজের ঢুকে পড়ার ঘটনায় সোচ্চার হলেও বিষয়টি এড়িয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ