আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত
লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

চীনের সঙ্গে ভারতের আলোচনার মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, সীমান্তে যুদ্ধের দামামা বেজে যাচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন যেখানে বাঙ্কার বানাচ্ছে, ভারত সেখানে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করছে।

ওই ট্যাঙ্কের শক্তি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। চীনকে মোক্ষম জবাব দিতে এই ট্যাঙ্ক ভারতীয় সেনাবাহিনীকে শক্তি যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, স্থল যুদ্ধে ভারতের অন্যতম হাতিয়ার টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক। বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্র বহন করতে পারে এটি। রাশিয়ায় তৈরি এই ট্যাঙ্ক মিনিটে আটটি শেল নিক্ষেপ করতে পারে। মাত্র ৪৮ টনের এই ট্যাঙ্ক মিসাইল যুদ্ধে অত্যন্ত কার্যকরী।

এক হাজার হর্স পাওয়ার ইঞ্জিনের এই ট্যাঙ্কের গতি ঘণ্টায় ৭২কিলোমিটার। একবারে ৫৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ভীষ্ম। উল্লেখ্য, ভারতের কাছে চিনের থেকে বেশি ট্যাংক রয়েছে।

ভারতের ট্যাংক সংখ্যা যেখানে চার হাজার দু'শ ৯২টি, চীনের সেখানে সাড়ে তিন হাজার। আর সীমান্তে উত্তেজনা ছড়ালে ট্যাঙ্কের গুরুত্ব যথেষ্ট বাড়তেও পারে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গালওয়ানের রক্তক্ষয়ী সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে টানা সাত দিন ‘স্ট্যান্ড অফ’-এর পর অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে যেতে রাজি হয়েছে চীনা সেনা৷

এক বিবৃতিতে বলা হয়, পূর্ব লাদাখের চুশুল এলাকার মলডো অঞ্চলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। যেখানে পূর্ব লাদাখের সংঘর্ষের এলাকাগুলো থেকে সেনার ডিসএনগেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে৷

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও চীন দু’দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সীমান্ত সংলগ্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনের কাজ করবে৷

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ