আন্তর্জাতিক

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত
এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

নিয়ন্ত্রণরেখায় যখন চীনের সঙ্গে সংঘাতে চলছে, ঠিক সেই সময় জাপানের সঙ্গে ভারত নৌ-মহড়ায় অংশ নিল শনিবার। কৌশলগত বিশেষজ্ঞদের মতে, জাপান এবং ভারতের নৌমহড়া যে প্রথম ঘটল এমন নয়। গত তিন বছরে এটি ১৫তম। কিন্তু এমন উত্তেজনার সময়ে লড়াইয়ের মাঝে সাম্প্রতিক সামরিক মহড়াটি বাড়তি তাৎপর্যপূর্ণ। চীনের সঙ্গে ভূখণ্ডের অধিকার নিয়ে দীর্ঘকাল সংঘাতে জড়িয়ে থাকা জাপানও যে চীনের বিরুদ্ধে পেশি প্রদর্শনে ভারতকে শামিল করতে চায়, এমন বার্তাও এই মহড়ার মাধ্যমে দেওয়া হল ।

জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ)-এর তরফ থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করতেই এই মহড়া। অন্য দিকে, ভারতীয় সেনার ভাইস অ্যাডমিরাল প্রদীপ চহ্বাণের কথায়, কৌশলগত যোগাযোগ বাড়ানোর জন্যই এই আয়োজন। কোনও যুদ্ধ প্রস্তুতি নয়, সিগন্যাল আদানপ্রদান মসৃণ করার জন্য এই মহড়া করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারত মহাসাগরের ঠিক কোথায় এই মহড়া হয়েছে তা নিরাপত্তার কারণে প্রকাশ করেনি কোনও পক্ষই। তবে জানানো হয়েছে, ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলুশ এবং জাপানের জেএস কাশিমা এবং জেএস শিমায়ুকি এই চারটি জাহাজ মহড়ায় যোগ দিয়েছে।

গালওয়ান উপত্যকায় চীনের অনুপ্রবেশের পর, জাপান-আমেরিকা-অস্ট্রেলিয়া-ভারত— এই চর্তুদশীয় অক্ষ বা কোয়াড-কে সামরিক চেহারা দেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে আমেরিকা। লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপর এই মুহূর্তে সবচেয়ে বেশি সামরিক নজর থাকলেও একই ভাবে ভারত মহাসাগর নিয়েও উদ্বিগ্ন দিল্লি। গত এক বছরে সেখানে নজরদারি এবং আধিপত্য ক্রমশ বাড়ানোর চেষ্টা করছে বেইজিং। গালওয়ানে হিংসার কয়েক দিন আগেই পিএলএ-র নৌবাহিনী ভারত মহাসাগরে দু’টি ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থা মজুত করা জাহাজ ছাড়ে। ওই একই এলাকায় জলের তলায় কাজ করতে পারে এমন এক ঝাঁক ড্রোনও চিন সম্প্রতি ছেড়েছে— এই রিপোর্ট নিয়েও উদ্বিগ্ন সাউথ ব্লক। আন্দামান ও নিকোবরের কাছে ভারতের নিজস্ব ইকনমিক জ়োন-এর মধ্যে গত বছরের নভেম্বরে একটি চিনা জাহাজকে ধাওয়া করেছিল ভারত। চিন সে সময় বলে, জলদস্যুদের পাহারা দেওয়ার জন্যই মাঝে মাঝে টহলদারি দেওয়া হয়। কিন্তু তাতে সংশয় কাটেনি ভারত, জাপানের মতো দেশের। আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ