আন্তর্জাতিক

আমরা জবাব দিতে প্রস্তুত: মোদি

আমরা জবাব দিতে প্রস্তুত: মোদি
আমরা জবাব দিতে প্রস্তুত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ৪০ ঘণ্টা পর এ ভাবেই মুখ খুললেন মোদি।খবর আনন্দবাজার পত্রিকার।

তিনি বলেন, ‘ভারত শান্তি চায়। কিন্তু প্ররোচিত করা হলে উপযুক্ত জবাব দিতেও আমরা তৈরি।’

একই সুরে সেনাপ্রধান জেনারেল এম এম নরবণে বলেছেন, ‘লাদাখে ২০ জওয়ানের বলিদান ব্যর্থ হবে না।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'কে ফোন করে অভিযোগ করেছেন, লাদাখে পরিকল্পিত হামলা করা হয়েছে।

কিন্তু প্রশ্ন উঠেছে, বিরোধীদের চাপের মুখে মোদি সরকার সুর চড়ালেও বাস্তবে কি তাদের সামনে বদলা নেয়ার কোনও পথ খোলা আছে?

সোমবার রাতের সংঘর্ষে আহত ভারতীয় সেনার সংখ্যা প্রায় দেড়শো। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কয়েক জন সেনা এখনও নিখোঁজ বলে শোনা গেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি।

নিহত ২০ সেনার অধিকাংশেরই মাথায় চোট ছিল। ধারালো অস্ত্রের আঘাতে শরীর ছিল ক্ষতবিক্ষত। তীব্র ঠান্ডায় আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে অনেকেই হাইপোথার্মিয়ায় মারা যান।

ভারত ওই সংঘর্ষে ৪৩ জন চীনা সেনা হতাহত হয়েছে বলে দাবি করলেও চীন এ নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

তাদের অবস্থান বদলের কোনও ইঙ্গিতও এখন পর্যন্ত নেই। চীনা সৈন্য এখন পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে বসে আসে।

ভারতের দাবি, গালওয়ান উপত্যকার যে এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়, তা ভারতীয় সীমানার অন্তর্গত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ