আন্তর্জাতিক

চীনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে: মোদি

চীনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে: মোদি
চীনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে: মোদি

লাদাখ সীমান্তে সংঘাতে ২০ সেনা নিহত হলেও চীনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ভার্চুয়াল এই বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মোদি বলেন, ‘আমাদের ২০ জন সেনা মারা গেছেন। কিন্তু ভারত মাতাকে যারা এই স্পর্ধা দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’ খবর এনডিটিভির

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢুকতেই পারেনি। কোনও সেনা চৌকিও দখল হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই বলে যে, দেশকে রক্ষা করার জন্য় যা যা করার দরকার, তা করছে ভারতীয় সেনা। এখন আমাদের কাছে এতটাই শক্তি আছে যে কেউ আমাদের এলাকার এক ইঞ্চিও দখল করতে পারবে না।’

চীনকে তাদের অবস্থান বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মোদি বলেন, এখন আমাদের সশস্ত্র বাহিনীকে যেকোন পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছি। কূটনৈতিকভাবেও আমরা চীনকে নিজেদের অবস্থান পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে তবেই ভারত শান্তি ও বন্ধুত্ব চায়।

উল্লেখ্য, গত সোমবার লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনারা সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় দিল্লি। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

লাদাখে ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চীনা সেনারা, স্বীকার করল নয়াদিল্লি

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হামার মিসাইল যুক্ত করছে ভারত

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

এবার জাপানের সঙ্গে যৌথ নৌমহড়ায় ভারত

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা ‘দখল’ করল চীন

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

লাদাখ সীমান্তে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

গালওয়ানে এখনো ঘাঁটি তৈরিতে ব্যস্ত চীন

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ