জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সিলেটে পানি কমছে, খাদ্য সংকট বাড়ছে

বন্যায় ভাসছে সিলেট
বন্যায় ভাসছে সিলেট

বৃষ্টির তীব্রতা একটু কমে আসায় সিলেটে বন্যার পানি ধীরে ধীরে নামছে। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পানি কমছে নগরীর আশপাশ এলাকায়ও।

সোমবার (২০ জুন) স্থানীয়রা জানিয়েছেন, পানি কমায় বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট জেলায় ৪৯৭টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া গবাদিপশু ঠাঁই নিয়েছে ৩১ হাজার।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জলযানের সংকটে বিভিন্ন স্থানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া অনেক মানুষ আসতে থাকায় আশ্রয়কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

এদিকে সুনামগঞ্জ শহরে কোথাও দাঁড়ানোর জায়ঘা নেই। পানি কিছুটা কমে এলেও এখনো চার থেকে ছয় ফুট পানিতে তলিয়ে আছে শহর। দোকানপাট, অফিস-আদালত, সব জায়গায় পানি আর পানি। নৌকা ছাড়া যাতায়াতের কোনো সুযোগ নেই। স্কুল-কলেজ, মসজিদ, অফিস-আদালত, বাড়ির ছাদ, উঁচু সেতুসহ শহরের বহুতল ভবনগুলোতে হাজারো মানুষ আশ্রয় নিয়েছে। কোনো কোনো স্থানে এক ঘরে ২০ থেকে ৩০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ