জেলার খবর

ভবনে পানি, চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

চট্টগ্রামে বন্যা। ছবি: দেশ টিভি
চট্টগ্রামে বন্যা। ছবি: দেশ টিভি

সিলেট-সুনামগঞ্জের মতো চট্টগ্রামের বন্যা পরিস্থিতিও নাজুক আকার ধারণ করছে। ইতিমধ্যে কাতালগঞ্জে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) স্থানীয়রা জানিয়েছেন, একটি ভবনের নিচ তলায় উঠে যাওয়া পানির মধ্যে বিদ্যুতায়িত হয়ে ওই দুইজন মারা যান।

সকালে পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

মৃত দুজনের মধ্যে ৬৫ বছর বয়সী আবু তাহের ছিলেন ওই ভবনের তত্ত্বাবধায়ক। আর ৩৮ বছর বয়সী মো. আবুল হোসেন ছিলেন গাড়ি চালক।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, গত দুদিনের বৃষ্টিতে তিন তলা ভবনটির নিচ তলায় পানি উঠে গিয়েছিল। নিচ তলার সবাই ওপরে ওঠে যাওয়ার পর তাহের ও হোসেন আইপিএস এর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন।

তাদের উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র অফিসার মো. শহীদুল ইসলাম জানান, ভবনের আইপিএস ছিল সিঁড়ির নিচে। পানি উঠে যাওয়ায় তাহের ও হোসেন আইপিএস এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। সংযোগ খোলার পর পানির মধ্যে তারা বিদ্যুতায়িত হয়ে পড়েন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ