জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • কামারুজ্জামানের ফাঁসির আদেশ

  • চূড়ান্ত রায়েরও কামারুজ্জামানের ফাঁসি

  • যতো অভিযোগ কামারুজ্জামানের

  • কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্দেশ

  • প্রাণভিক্ষার জন্য কয়েকঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান

  • কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশে সই করেননি বিচারপতিরা

  • রায়ে কপি পড়ে শোনানো হয়েছে কামারুজ্জামানকে

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্তহীন কামারুজ্জামান

আইনজীবীরা
আইনজীবীরা

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, আইনজীবী হিসেবে আমরা আইনের ব্যাখ্যাগুলো যথাযথভাবে তাকে বলেছি। এখন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত।

আইনজীবীদের কাছ থেকে কামারুজ্জামান আইনের বিধি-বিধান সম্পর্ক ধারণা নিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে সকাল পৌনে ১১টার সময় কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে ৫ সদস্যের আইনজীবীদের একটি দল কারাগারে প্রবেশ করেন।

অপর আইনজীবীরা হলেন, এহসান সিদ্দিকী, মতিউর রহমান আকন্দ, মজিবুর রহমান ও মুজাহিদুল ইসলাম।

গতকাল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশের কপি কারাগারে পৌঁছায়। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে এ রায়ে কপি পাঠানো হয়।

এর আগে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন। পরে স্বাক্ষরিত কপি প্রথমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। সেখান থেকে কপিটি বিকেল পৌনে ৫টার দিকে পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন।

তারা হলেন: প্রধান বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের কনিষ্ঠ বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী রায়ের খসড়াটি তৈরি করেন। পরে ৩৬ পাতার ওই রায়ের কপি তিনি উপস্থাপন করেন প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে। বিধি অনুসারে রায়টি প্রধান বিচারপতির বেঞ্চের অপর দুই বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়। চার বিচারপতি খসড়াটি সই করার পর চূড়ান্ত রায় তৈরি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কামারুজ্জামানের ৩৬ পৃষ্ঠার রিভিউ খারিজের আদেশে চার বিচারপতি সই করেছেন। এর আগে খসড়াটি প্রধান বিচারপতিসহ রায় প্রদানকারী অন্য বিচারপতিদের পর্যালোচনায় ছিল।

বিচারপতিরা সেটি চূড়ান্তের পর তাতে স্বাক্ষর হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সংশ্লিষ্টদের কাছে রায়ের অনুলিপি পৌঁছালে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেবে কারা কর্তৃপক্ষ।

তবে তার আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ পাবেন কামারুজ্জামান। দোষ স্বীকার করে যদি তিনি সেটা না করেন। আর আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে সরকার যে কোনো মুহূর্তে ফাঁসির রায় কার্যকর করতে পারে।

গত সোমবার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। এরইমধ্যে কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সাক্ষাত পর্বটি শেষ হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ